শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে সৈকতে ভেসে এলো মৃত তিমি

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের শামলাপুর সমুদ্র সৈকতে একটি তিমির অর্ধগলিত মৃতদেহ ভেসে এসেছে।

[৩]শুক্রবার রাতে এ মৃত তিমিটি জোয়ারে ভেসে এসে সৈকতে আটকে পড়ে।খবর পেয়ে উপজেলা প্রশাসন,বন বিভাগ,পরিবেশ অধিদফতর, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।

[৪]টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মৃত তিমিটি পচে তীব্র দুর্গন্ধ ছড়াতে পারে।তাই এটিকে গর্ত করে পুঁতে ফেলা হচ্ছে। এর আগে তিমির নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর জানা যাবে কীভাবে তিমি মাছটি মারা গেছে। তবে তিমিটি প্রায় অর্ধগলিত ছিলো।

[৫]কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন,কয়েকদিন আগে তিমিটি ওই স্থানে ভেসে আসলেও শুক্রবার রাতে স্থানীয়রা বনবিভাগকে বিষয়টি জানান।এরইমধ্যে তিমির শরীরের অনেকাংশ পচে চরমভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে। এটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হবে।

[৬]উল্লেখ্য,এর আগে গত এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি ও ইনানি পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে এসেছিল। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়