শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ১০:১৯ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের প্রাদুর্ভাব প্রাকৃতিক, জীবাণু অস্ত্র নয়, বললো মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

রাশিদুল ইসলাম : [২] মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, ২০১৯ সারের শেষ দিকে চীনের হুবেইতে কোভিড ভাইরাস প্রাদুর্ভাবের আগে বিষয়টি চীনা সরকারের অজানা ছিল। প্রতিবেদনের মূল্যায়নে বলা হয়েছে সম্ভবত একটি ছোট আকারের প্রাদুর্ভাবের মাধ্যমে কোভিড ভাইরাসের আভির্ভাব হয় এবং তা মানুষকে সংক্রামিত করেছিল। যুব্করাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় শুক্রবার এ প্রতিবেদনটি প্রকাশ করে। স্পুটনিক

[৩] প্রতিবেদনে নিশ্চিত করে বলা হয়েছে জৈবিক অস্ত্র হিসেবে কোভিড ভাইরাসের উদ্ভব হয়নি। এমনকি তা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বা জিনগতভাবে তৈরি হয়নি। তবে বিষয়টি নিয়ে পর্যাপ্ত প্রমাণও নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে।

[৪] কোভিড ভাইরাস কোনো প্রাণির মাধ্যমেই মানুষের দেহে সংক্রমিত হয়েছে বলে বলছে প্রতিবেদনটি। তবে কোভিড ভাইরাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যে প্রয়োজনীয় তথ্যের অভাব ছিল এবং সম্ভবত উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি ল্যাবে প্রাণি নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষার সময়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ে বলে প্রতিবেদনটি বলছে।

[৫] প্রতিবেদনে অভিযোগ করা হয় কোভিড ভাইরাস নিয়ে তদন্তে বেইজিং অব্যাহতভাবে তথ্য না দিয়ে অসহযোগিতা করেছে। বরং যুক্তরাষ্ট্রকে কোভিড ভাইরাসের জন্যে দোষারোপ করেছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চীনের সহযোগিতা প্রয়োজন।

  • সর্বশেষ