শিরোনাম
◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ১ সেপ্টেম্বর

সাখাওয়াত হোসেন: [২] দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোডিয়া স্থানীয় সময় শুক্রবার (২৭ আগস্ট) এ ঘোষণা দেন। তিনি বলেন, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বশরীরে শুরু হবে এক সেপ্টেম্বর থেকে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠদান শুরু হবে আট সেপ্টেম্বর থেকে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের তার বাবা-মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া কাউকে ক্লাসে অংশগ্রহণ করার বিষয়ে জোর করা হবে না বলে জানিয়েছেন তিনি। এনডিটিভি

[৩] দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) এক বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। সেখানে বলা হয়, প্রথমে ওপরের শ্রেণির ক্লাস শুরু করা হবে এবং সর্বশেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে। এ ক্ষেত্রে বাবা-মা চাইলে তার সন্তানদের অনলাইনে পাঠদানে অংশগ্রহণ করাতে পারেন। অথবা চাইলে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পাঠদানে অংশ গ্রহণ করাতে পারেন। এটি সম্পূর্ণ শিক্ষার্থীদের বাবা-মায়ের ইচ্ছা।

[৪] উল্লেখ্য, এর আগে এ বছরের জানুয়ারিতে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার অনুমোদন দেয়া হয়েছিলো। কিন্তু কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ আঘাত হানার পরে তা বন্ধ করে দেয়া হয়েছিলো। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়