শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া ঘাটে ট্রাকে চাঁদাবাজির দায়ে চক্রের ৩সদস্য গ্রেপ্তার

কামাল হোসেনঃ [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পন্যবাহি ট্রাকে চাঁদাবাজির দায়ে দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

[৩] গত বৃহস্পতিবার ২৬আগস্ট দিবাগত মধ্য রাতে ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে পণ্যবাহী ট্রাক (সাতক্ষীরা-ট-১১-০৪৪৮) এর চালক সাতক্ষীরা এলাকার মো. আমিরুল  ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

[৪] গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বার পাড়ার মনিরুদ্দিন প্রামানিকের ছেলে আমানত প্রামানিক (৩২), নুরু মন্ডল পাড়ার মোকছেদ প্রামানিকের ছেলে মো. ফিরোজ প্রামানিক (২২) এবং সাত্তার মেম্বার পাড়ার সামাদ মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৭)।

[৫] মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্রাক চালক আমিরুল ইসলাম ২৬আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টারদিকে ট্রাকে কাঁচা মরিচ লোড করে সঙ্গীয় হেলপার মো. জাহাঙ্গীর গাজীসহ সাতক্ষীরা শহর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রাত ১টার দিকে দৌলতদিয়া সাইনবোর্ড নামক স্থানে হোসেন মন্ডল পাড়া গ্রাম গামী রাস্তার মাথায় মহাসড়কে সৃষ্ট যানজটে আটকা পড়েন।

[৬] এসময় আটক আসামীরা ৬/৭ জন সংঘবদ্ধ হয়ে লাঠি সোটা নিয়ে তার ট্রাকের সামনে এসে সাড়ে ৪হাজার টাকা চাঁদাদাবি করে। তিনি চাঁদার টাকা দিতে আপত্তি করলে আসামীরা তাকে ও তার হেলপারকে গাড়ি থেকে নামিয়ে কিল ঘুষি মেরে এবং লাঠি সোটা দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে।

[৭] এসময় তাদের ভয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ৩জনকে আটক করে এবং অজ্ঞাত নামা আরো ৬/৭ জন তাদেরকে খুন করার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটক ৩জনকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

[৮] এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। দৌলতদিয়া ঘাটকে চাঁদাবাজ ও দালাল মুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়