শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন শুরু, শনিবার যোগ দেবেন সাকিব

রাহুল রাজ: [২] নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে লক্ষ্য রেখে শুক্রবার (২৭ আগস্ট) থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এদিন সকাল ১০টায় অনুশীলনের জন্য মাঠে নেমে পড়েন টাইগার ক্রিকেটাররা।

[৩] প্রথমে গা গরম করে নেয়ার পর নিয়মিত অনুশীলনে ফিরে যান তারা। ইনডোরের নেটে ব্যাট হাতে ঝালিয়ে নিতে দেখা যায় তিন ওপেনার সৌম্য সরকার, লিটন দাস ও নাইম শেখকে।

[৪] গত ২৪ আগস্ট দিবাগত রাতে দেশে ফিরলেও আজকের অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। মূলত ৭২ ঘণ্টার কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় অনুশীলনে ফিরতে পারেননি তিনি।

[৫] যদিও শনিবার থেকেই তাকে দলের সঙ্গে অনুশীলনে দেখা যেতে পারে। সাকিব ছাড়া বাংলাদেশ দলের ১৮ সদস্যের সবাই আজ অনুশীলনে নেমেছেন।

[৬] তাদের সঙ্গে ছিলেন ছিলেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম। মূলত ব্যাটসম্যানদের নেটে বোলিং করতেই তাদের সঙ্গে রাখা হয়েছে।

[৭] সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। এই তিনজনকেও অনুশীলনে বাড়তি মনোযোগ দিতে দেখা গেছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়