শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাজাখস্তানে সামরিক স্থাপনায় তীব্র বিস্ফোরণে নিহত ৫, আহত হয়েছে ৯০ জন

সাখাওয়াত হোসেন: [২] মৃত পাঁচ জনের মধ্যে চার জন সামরিক বাহিনীর সদস্য এবং একজন দমকল কর্মী। দেশটির দক্ষিণাঞ্চলের জ্যাম্বিল প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে আগুন লাগার পরে সেখানে অবস্থিত সামরিক স্থাপনায় প্রকৌশল বিষয়ক বিস্ফোরক সরঞ্জাম গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রতিরক্ষা মন্ত্রী রুসলান শেকবায়েভ। এরপর প্রায় ১০বার বিস্ফোরণ ঘটে ঐ সামরিক গুদামে। আল জাজিরা, রয়টার্স

[৩] মূলত ঐ সামরিক স্থাপনায় প্রকৌশল বিষয়ক বিস্ফোরক সরঞ্জাম মজুদ করা ছিলো। এদিকে এ ঘটনায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি ওঠেছে।

[৪] এ ঘটনার পরে আশেপাশের চার গ্রাম থেকে ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। দেশটির রেল ও যানচলাচল কর্তৃপক্ষ পৃথক পৃথকভাবে জানিয়েছে, এ ঘটনায় সেখানকার রাস্তা এবং রেলচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

[৫] রাজ্য সরকার জানিয়েছে, বিস্ফোরণে আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী।

[৬] দেশটির প্রেসিডেন্ট কাসিম-জমরাট টোকায়েভ টুইট বার্তায় বলেন, এ বিস্ফোরণে অন্তত ২০ জন সামরিক বাহিনীর কর্মচারি ও জরুরি কাজে নিয়োজিত কর্মী আহত হয়েছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়