শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনাইমুড়ীতে বিদেশী অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

মাহবুবুর রহমান : [২] নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র ও মাদকসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৩। গতকাল বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জুনুদপুর বাজারের পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে স্কুল রোড থেকে তাকে আটক করা হয়।

[৩] আটককৃত মো.আমির হামজা নাহিদ (২২), সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, র‌্যাব-৩ এর একটি টি সোনাইমুড়ীর জুনুদপুর বাজারস্থ পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পার্শ্বে স্কুল রোডর দোকানের ভিতরে উপস্থিত হলে নাহিদ দোকান হতে নাস্তা ফেলে রেখে পলায়নের সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। তার কোমরে গোজা অবস্থায় ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও প্যান্টের পকেট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৩ সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন।

[৫] র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বীণা রাণী দাস জানান, এ ঘটনায় অস্ত্রসহ আটককৃত আসামির বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। অস্ত্রধারী ওই যুবক সোনাইমুড়ী উপজেলার জুনদপুরসহ আসপাশের এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়