শিরোনাম
◈ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০৮:০৯ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে জিকিরে জান্নাতে খেজুরগাছ রোপণ হবে

ইসলামি ডেস্ক: ইবাদত, জিকির একজন মুমিন বান্দার দৈনন্দিন রুটিন। এমনকি একজন মুমিনের প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ। ছোট হোক কিংবা বড়— তার সবকিছু কেয়ামতের দিন তার কাজে আসবে। অনেক বেশি মূল্যবান হয়ে তাকে সহযোগিতা করবে। তাই আমল ও নেক কাজ যতই ছোট হোক কিংবা ক্ষুদ্র— কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। ডেইলি বাংলাদেশ

ইখলাসের সঙ্গে যেসব ছোট ছোট কাজ করেছেন- তা একদিন বিপুল ও মহৎ প্রাপ্তি এনে দেবে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে। কারণ, সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অণুপরিমাণ সৎকর্ম করে থাকলে, সে তা দেখতে পাবে এবং কেউ অণুপরিমাণ অসৎকর্ম করে থাকলে, তাও দেখতে পাবে।’ (সুরা জিলজাল, আয়াত : ৬-৮)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘দুইটি বাক্য এমন রয়েছে— যা বলা সহজ ও আমলের পাল্লায় অনেক ভারী। আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো- সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।’ (বুখারি, হাদিস : ৬৪০৬)
আরবি :

سُبْحانَ اللَّهِ وبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ العَظِيمِ

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।

অর্থ : মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।

জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল (সা.) বলেন, “যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়।” (তিরমিজি, হাদিস : ৩৪৬৪)

বলার অপেক্ষা রাখে না যে, মানুষ এখন অনেক ব্যস্ত থাকেন। নানা রকম কর্মযজ্ঞ ও ব্যস্ততার কারণে হয়ত কারও কারও নিয়মিত নিয়মিত নফল ইবাদত করা হয়ে ওঠে না। কিন্তু জেনে রাখা উচিত যে, আল্লাহর জিকির যে কোনো জায়গায় ও যে কোনো মুহূর্তে করা যায়। তার প্রশংসায় তার ছোটখাটো দোয়া-জিকির অনেক সহজ। এতে কোনো সময়ক্ষেপণ হয় না। কাজ-কর্মেও কোনো ব্যাঘাতও সৃষ্টি হয় না।

মহান রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়