শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৯:৪৯ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৯:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজিমপুরে পুকুরে নেমে ২ পথশিশুর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] নিহত শিশুরা হলো রিতা (১১) ও রাজিয়া (১০)। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর একটায় এ ঘটনাটি ঘটে।

[৩] লালবাগ থানার উপ-পরিদর্শক এসআই আবুল কালাম বলেন, আজিমপুর কলোনির পুকুরে কয়েক জন শিশু গোসল করতে নামে। রিতাও তাদের পুকুরে এবং পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে ।

[৪] স্বজনরা তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৫] নিহত রিতার নানি আমেনা বেগম জানান, রিতার ও তার মা মুক্তা বেগম ভিক্ষা করতে সকালে কামরাঙ্গীরচরের বাসা থেকে আজিমপুর এলাকায় যায়।

[৬] পরে মাকে রেখে আজিমপুর কলোনিতে অন্যান্য শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে।

[৭] মৃতা রিতা ভোলা জেলার লালমোহন উপজেলার মো : জয়নালের মেয়ে।

[৮] বর্তমানে কামরাঙ্গীর চর রনি মার্কেট এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। বাবা জয়নাল তাদেরকে রেখে অন্যত্র চলে গেছে।

[৯] একই ঘটনায় অচেতন অপর শিশু রাজিয়া(১০ কে আজিমপুর মেটানিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়