শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রৌমারী সীমান্তে চোরাকারবারির সাথে বিজিবির সংঘর্ষ, ৭ রাউন্ড গুলি বর্ষণ

সৌরভ ঘোষ: [২]  উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম সিমান্তের ১০৫৯-১০৬০ নং আন্তজাতিক সিমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে সংর্ঘষের এ ঘটনা ঘটে।  এসময় বিজিবি চোরাকাররিদের চত্রভঙ্গ করেতে ৭ রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিতে কেউ হতাহত হয়নি। সংঘর্ষের সময় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

[৩] বিজিবি ও স্থানীয় সুত্র জানায়, রাত আনুমানিক ২টার দিকে একদল গরু চোরাকারবারি বাংলাদেশ-ভারত সিমান্তের ১০৫৯-১০৬০ নং আর্šÍজাতিক সিমান্ত পিলারের পার্শে (বাশেঁর তৈরী) আরকির মাধ্যমে ভারত থেকে অবৈধ পথে গরু পার করছিল।

[৪]এসময় গয়টাপাড়া বিওপির টহল দল তাদের বাঁধা দিলে চোরাকারবারিরা বিজিবির উপর চড়াও হয়। বিজিরি সদস্যরা আত্মরক্ষা ও তাদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড গুলি ছুরলে চোরকারবারিরা পালিয়ে যায়। এঘটনায় চোরাকারবারিদের ইটের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়।

[৫] রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মন্তাছির বিল্লাহ জানান, সীমান্তে বিজিবি’র সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে বিজিবি কোন লিখিত অভিযোগ করেনি।

[৬] জামালপুর ৩৫ বিজিবির অধিনায়েক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন ঘটনার সত্যতা সীকার করে বলেন, চোরাকাবারিরা বিজিবির টহল দলের ওপর হামলা করে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্ট করে। এসময় চোরাকারকারিদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড গুলি ছোড়ে বিজিবি। চোরাকারবারিদের ইট পাটকেলের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়। এঘটনায় মামলার প্রক্রিয়া চলমান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ