শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসুন্ধরা কিংসে মেতেছেন মালদ্বীপের অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: [২] মালদ্বীপে এএফসি কাপে অংশ নিয়েছে দেশসেরা ক্লাব বসুন্ধরা কিংস। দেশের ভেতর ফুটবল ভক্তদের মতোই প্রিয় দলকে নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

[৩] আট বর্গকিলোমিটারের ছোট্ট শহরটিতে বাস প্রায় আড়াই লাখ মানুষের। এ শহরের পথ দখল করে আছে গাড়ি আর স্কুটি। রাস্তা সংকীর্ণ হলেও নেই ভিড় নেই গাড়ির হর্ন। ইটের রাস্তা ছাড়া সবকিছুই ঢাকার মতো। রাস্তা দিয়ে হেটে চলা মানুষগুলোও কেমন যেনো বড্ড চেনা।

[৪] এএফসি কাপে এবার অংশ নিয়েছে বসুন্ধরা কিংস। দলের সাথে মালদ্বীপ এসেছেন বেশকজন সাংবাদিক। টানা লাইভের পর খানিক বিশ্রামের জন্য এক রেস্তোরায় ঢুকতেই জানা গেল সেই চেনা মুখের রহস্য।

[৫] মালেতে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস যার মাঝে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ৮০ হাজার। শহরের অলিগলিতে এমন কোনো দোকান নেই যেখানে বাংলাদেশি কর্মচারী নেই। এমনকি দূরদূরান্তের দ্বীপগুলোতেও আছেন অগণিত বাংলাদেশি।

[৬] ছোট্ট এই রেস্তোরাতেও বাবুর্চি থেকে শুরু করে ওয়েটার সবাই বাংলাদেশি। কাজের মাঝেই টিভি পর্দায় দেখছেন নিজ দেশের ফুটবল চ্যম্পিয়নদের খেলা। চোখের দিকে তাকালেই বোঝা যায়, সেখানে আছে অব্যক্ত এক তৃপ্তি।

[৭] রেস্তোরা থেকে বেরিয়ে এবার ফিরে যাওয়া স্টেডিয়ামে। করোনার কারণে মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ। কিন্তু তাই বলে কী ফুটবল পাগল বাঙালিকে ঠেকানো যায়? ঠিকই গেটের ফাঁক দিয়ে প্রিয় দলকে খুঁজে নিয়েছেন তারা।

  • সর্বশেষ