শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় ডোজ নেয়ার পর করোনায় আক্রান্ত সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য

সোহাগ হাসান: [২] দ্বিতীয় ডোজ করোনা প্রতিষেধক টিকা নেওয়ার প্রায় সাড়ে চার মাস পর করোনায় আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

[৩] বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে নিজের করোনা শনাক্তের বিষয়টি শেয়ার করে সবার নিকট দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে কোভিড ভ্যাকসিন গ্রহণ করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মেনে নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্যও তিনি সবাইকে অনুরোধ করেন।

[৪] বৃহস্পতিবার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যাণ্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এ তিনি করোনা টেস্টের জন্য র‌্যাপিড এন্টিজেন্ট টেস্ট দিলে তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি ঢাকার গুলশানের বাসায় আইসোলেশনে রয়েছেন।

[৫] এর আগে ৭ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ গ্রহণের মাধ্যমে সিরাজগঞ্জে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এরপর ৮ এপ্রিল জাতীয় সংসদ ক্লিনিক থেকে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ