শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরস্কের শীর্ষ দুই সামরিক কর্মকর্তার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

মাসুদ আলম : [২] বুধবার রাতে আইএসপিআর জানায়, তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস এবং চিফ অব জেনারেল স্টাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কে সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, প্রশিক্ষণ বিনিময় নিয়ে আলোচনা হয়েছে।

[৩] আইএসপিআর আরও জানায়, তুরস্ক সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ (২৩ ও ২৪ আগস্ট) তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস জেনারেল মুসা আভ সেভের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ইয়াসের গুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয়ের সঙ্গে সাক্ষাতে তুরস্ক এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। আলোচনায় উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, প্রশিক্ষণ বিনিময় ইত্যাদি বিষয়গুলো প্রাধান্য পায়।

[৪] তুর্কি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তুর্কি আনম্যানড্ এরিয়াল সিস্টেম (ইউএএস) এর অপারেশন কন্ট্রোল রুম, আর্মি এভিয়েশন সদর দফতর এবং তুর্কি এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এছাড়াও তিনি আঙ্কারায় অবস্থিত মোস্তফা কামাল আতাতুর্ক এর সমাধিস্থল এবং জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে তার (কামাল আতাতুর্ক) স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়