শিরোনাম
◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০২:১০ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে পাঠদানের মূল বাধা মূল্যায়ন: ইউজিসি সদস্য

শরীফ শাওন: [২] অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন যথাযথভাবে করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। মূল্যয়ন নিয়ে কোন ধরনের প্রশ্ন দেখা দিলে অনলাইন শিক্ষার অর্জন প্রশ্নবিদ্ধ হবে জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন যেন সঠিক হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।

[৩] বুধবার ভার্চুয়াল সভায় তিনি বলেন, করোনা মহামারিতে শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে দূরে সরে না যায় এবং বড় রকমের সেশনজটে না পড়ে সেজন্যে ইউজিসি শর্তসাপেক্ষে অনলাইন শিক্ষার অনুমোদন দিয়েছে। অনলাইন শিক্ষা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের ডিভাইস, ইন্টারনেটের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ উচ্চশিক্ষাক্ষেত্রে যাতে পিছিয়ে না পড়ে সেজন্য ব্লেন্ডেড লার্নিং নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে।

[৪] মুহাম্মদ আলমগীর জানান, ইউজিসি ও আমেরিকান দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই অনলাইন শিক্ষার মূল্যায়ন, চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল জানার পাশাপাশি কর্মক্ষেত্রে এটি প্রয়োগ করতে পারবে।

[৬] আলোচনা সভায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো’র অর্গানাইজেশন, ইনফরমেশন অ্যান্ড লার্নিং সায়েন্সেস- এর সহযোগী অধ্যাপক ড. স্টেফানি এল মুর। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংস্কৃতি বিষয়ক বিশেষজ্ঞ রায়হানা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রফেসর স্কিন ম্যাকলনটোস, ইউজিসি’র আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া যুক্ত ছিলেন। অনুষ্ঠানে দেশের দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছয়শতাধিক শিক্ষক অংশ নেন।

 

  • সর্বশেষ