শিরোনাম
◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০১:৫৩ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ১১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুত্র সন্তানের মা হলেন তারকা-সংসদ নুসরত

বিনোদন ডেস্ক: বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। নবজাতকের ওজন ২ দশমিক ৯ কেজি।

জানা গেছে, কলকাতার পার্কস্ট্রিটের ভাগীরথী নেওটিয়া হাসপাতালে হয়েছে তার অস্ত্রোপচার। হাসপাতালটির ৫১১ নম্বর বেডে রয়েছেন তিনি। নুসরাত এবং তার নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। সন্তান জন্মদানের সময় নুসরাতের ইচ্ছা অনুযায়ী তার পাশে ছিলেন যশ দাশগুপ্ত। প্রেমিকার সার্বক্ষণিক দেখভাল করছেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে নুসরাত জাহান ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে বছর গড়াতেই তারা আলাদা হয়ে যান। নুসরাত জানান, রেজিস্ট্রি করে নয়, কেবল ধর্মীয় রীতিতেই বিয়ে করেছিলেন তারা। সেজন্য আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদের প্রয়োজন বোধ করেননি অভিনেত্রী। যদিও এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন নিখিল। সেটি এখনো চলমান রয়েছে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে চিকিৎসকরা জানিয়েছেন, সন্তান ও মা সুস্থ রয়েছেন। জানা গিয়েছে, নুসরাতকে ওটিতে নিয়ে যাওয়ার সময় পাশে ছিলেন যশ দাশগুপ্ত। নিউজ ১৮, জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়