শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দরের বাইরে সাধারণ জনগণের নিরাপত্তা দিচ্ছে তালিবান

সাখাওয়াত হোসেন: [২] স্থানীয় সময় বৃহস্পতিবার তালিবানের একজন কর্মকর্তা বলেন, তাদের নিরাপত্তা বাহিনী কাবুল বিমানবন্দরের বাইরে অবস্থানরত সকলের নিরাপত্তা নিশ্চিত করছেন। তিনি আরো বলেন, পশ্চিমা বাহিনীকে অবশ্যই আফগানিস্তান থেকে তাদের নাগরিকদের নির্ধারিত সময়সীমার মধ্যে ফিরিয়ে নিতে হবে। রয়টার্স

[৩] মূলত পশ্চিমারা কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা করার পর থেকে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তালিবান।

[৪] নাম প্রকাশ না করার শর্তে তালিবানের একজন কর্মকর্তা জানিয়েছেন, আমাদের নিারাপত্তা বাহিনী কাবুল বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তাদের জীবন ঝুঁকিতে ফেলছেন। তারা আইএস গোষ্ঠী থেকেও হুমকি পেয়ে যাচ্ছেন।

[৫] ন্যাটো জোটভূক্ত দেশের একজন কূটনৈতিক আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানীয় সময় বৃহস্পতিবার জানিয়েছেন, তালিবান কাবুল বিমানবন্দরের বাইরে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী আইএসের ভয়ংকর হামলার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।

[৬] উল্লেখ্য, গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে পশ্চিমা কয়েকটি দেশ কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে। আর এ কারণে কাবুল বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে এবং তাদের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তাই কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে তালিবান।

 

 

  • সর্বশেষ