শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৮:১৪ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে গ্রেপ্তার এএসপিসহ ৩ পুলিশ সদস্য কারাগারে

তাহেরুল আনাম :[২] গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর সিআইডি জোনের এএসপি সারোয়ার কবীর, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল, মাইক্রোচালক হাবীবুর রহমান ও স্থানীয় যুবক পলাশ। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। অভিযানে জেলা পুলিশ ও চিরিরবন্দর থানার পুলিশ অংশ নেয়।

[৩] অভিযোগে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার নান্দেডাই গ্রামের নিজ বাড়ি থেকে লুৎফর রহমানের স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মারধর করে নিজ বাসা থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। পরে অপহরণকারীরা মোবাইলে জহুরা বেগমের স্বামী লুৎফর রহমান ও দেবর রমজানের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

[৪] মঙ্গলবার বিকাল ৫ টার দিকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মুক্তিপণের টাকা দিয়ে তাদের উদ্ধার করতে যায় লুৎফর রহমান ও তার ভাই রমজান আলী। সিভিল পোশাকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অপহরণকারীরা। ধাওয়া করে দিনাজপুরের ১০ মাইল এলাকায় পুলিশ তাদের ধরে ফেলে। আটক করার পর জানা যায় তারা পুলিশের সদস্য।

[৫] দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উদ্ধার হওয়া জাহাঙ্গীর বাদী হয়ে আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার বিকালে তাদের কারাগারে পাঠানো হয়। সম্পাদনা : মুরাদ হাসান

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়