শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি

অমল তালুকদার: [২] বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার দক্ষিণ এলাকায় এফবি আল্লাহর শান নামে একটি মাছ ধরার ট্রলারের তলা ফেটে গিয়ে ট্রলারটি ডুবে গেছে। ওই ট্রলারের মাঝি ফুল মিয়াসহ ১৫ জন জেলে ছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য এফবি হাজেরা নামে একটি ট্রলার ওই ট্রলারটির কাছে গিয়ে জেলেদের উদ্ধারের চেষ্টা করছে।

[৩] বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরের ফেয়ারওয়ে বয়ার দক্ষিণে মঙ্গলবার রাতে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল। রাত ১২টার দিকে হঠাৎ মজিবুর রহমানের মালিকানা এফবি আল্লার শান নামে ট্রলারটির তলা ফেটে গিয়ে ডুবে যায়। পার্শবর্তী ট্রলারের জেলেরা ডুবে যাওয়ার খবর সমিতিতে জানায় এবং তাদের জেলেদের উদ্ধারের জন্য যেতে বলা হয়। তারা দ্রুত ডুবন্ত ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করতে পেরেছে বলে জানায়। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

[৪] জানাজায় বুধবার (২৫ আগষ্ট) সকালে সেন্টু খানের মালিকানা এফমি হাজেরা ট্রলার ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করে ঘাটের দিকে রওনা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ