শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাথায় সফল অস্ত্রোপচারের পর সেরে উঠছেন ক্রিকেটার তৌহিদুল ইসলাম ফেরদৌস

মাহিন সরকার: [২] গত জুলাইয়ের শেষ সপ্তাহে ব্যক্তিগত অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার তৌহিদুল ইসলাম ফেরদৌস। সিলেটে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়া হয় তাকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মাথায় অস্ত্রোপচারও করা হয়েছে। স্বস্তির খবর, সফল অস্ত্রপচার শেষে সুস্থ হওয়ার পথে এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বাস, পুরোপুরি সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরতে পারবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান।

[৩] আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে বাংলাদেশ। খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি চার দিনের ম্যাচ। দুর্ঘটনা না ঘটলে এখন সিলেটে দলের সঙ্গে অনুশীলন করার কথা ছিল তৌহিদের। কিন্তু গত জুলাইয়ের শেষ সপ্তাহে ব্যক্তিগত অনুশীলন করতে গিয়ে অঘটন ঘটে। তার সঙ্গে ছিলেন বিসিবির কোচ একেএম মাহমুদ ইমন। থ্রোয়িংয়ের একটি বল স্টাম্পে লেগে সরাসরি তার মাথার সামনের অংশে আঘাত করে।

[৪] এরপর সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে নিয়ে আসা হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর থেকে বোর্ডের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা।

[৫] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে গত ২১ আগস্ট তার অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রপচারের পর এই মুহূর্তে অনেকটাই ভালো আছে যুব দলের এই ক্রিকেটার। হাসপাতালেই ভর্তি আছে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। এরপর সে মাঠে ফিরতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়