শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দাউদকান্দিতে ৫০ লাখ টাকার গাঁজাসহ  গ্রেপ্তার ২

এইচএম দিদার: [২] বুধবার ভোরে দাউদকান্দি উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা নামক স্হানে চেকপোস্টে গাড়ি তল্লাশী করে ঢাকাগামী একটি জীপগাড়ি থেকে  ১০০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।

[৩] এ বিষয়ে দাউদকান্দি সার্কেল  এএসপি মো. জুয়েল রানা বলেন, "কুমিল্লা জেলা এসপি স্যারের কঠোর নির্দেশ মাদক ও মাদক ব্যবসায়ীদের প্রতি কোন ছাড় দেওয়া হবে না। এই মাদক ব্যবসায়ীরা দেশের নিকৃষ্ঠ শত্রু। এরা যুব সমাজকে ধংস করার মাধ্যমে বাংলাদেশকে দূর্বল করে দিতে চায়। বাংলাদেশ পুলিশ তা কখনো হতে দিবে না। এই বিপুল পরিমাণ গাজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত মূল হোতাদেরও ধরা হবে এবং আইনের আশ্রয়ে নিয়ে আসা হবে। পাশাপাশি আমাদের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।"

[৪] গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পুরান চোয়ারা গ্রামের এখলাছ মিয়ার ছেলে  নুরে আলম (২৫), চাঁদপুর জেলার শাহরাস্তি থানার  সুস্বাদ গ্রামের আবুল হাসেমের ছেলে নূর হোসেন (২৪)।

[৫]মডেল থানা অফিসার-ইন-চার্জ মো. নজরুল ইসলাম জানান,"এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের  পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।" সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ