শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বদরগঞ্জ মধুপুর ইউপি চেয়ারম্যান আয়নাল হক বরখাস্ত

আফরোজা সরকার : [২] বুধবার (২৫ আগস্ট) সকালে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রেহেনুমা তারান্নুম ইউপি চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

[৩] এর আগে সোমবার (২৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবুজাফর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

[৪] স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপন বলা হয়, আয়নাল হক বিশ্বাস ভঙ্গ, প্রতারণামূলক ও ভয়ভীতি প্রদর্শন করে এক কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বদরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে থাকায় ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। এ অবস্থায় আয়নাল হককে অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

[৫] এর আগে রংপুরের জেলা প্রশাসক ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়