শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ, দিনাজপুরের এএসপিসহ আটক ৩

তাহেরুল আনাম: [২] দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের সময় সিআইডি রংপুর রেঞ্জে সিআইডির এএসপি সারোয়ার কবীর, এএসআই হাসিনুর রহমান ও কনেস্টবল আহসানুল কে আটক করেছে পুলিশে।

[৩] জানা গেছে, গত ২৩ আগস্ট রাত আনুমানিক ৯টায় চিরিরবন্দর উপজেলার নান্দেডাই গ্রামের নিজ বাড়ি থেকে মা জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীর'কে নিজ বাসায় মারপিট করার পর মাইক্রোয়োগে অপহরণ করা হয়। জহুরা বেগমের বাড়ির লোকজন র ্যাব,পুলিশ সহ বিভিন্ন জায়গায় আটকের বিষয়ে খোঁজ নেয়। কিন্তু কেউ আটকের বিষয়ে কিছু বলতে পারেনি। অপহরণকারীরা মোবাইলে জহুরা বেগম এর স্বামী লুৎফর রহমান ও দেবর রমজানের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে।

[৪] মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মুক্তিপনেণ টাকা দিতে যায় লুৎফর রহমান ও রমজান আলী। অপহরণকারীরা বুঝতে পারে তাদের সঙ্গে সিভিল ড্রেসে পুলিশ রয়েছে টের পেয়ে, মাইক্রো নিয়ে পালিয়ে যাওয়ার সময় দিনাজপুরের ১০ মাইল নামক স্থানে পুলিশ তাদের ধরে ফেলে। অভিযানে জেলা পুলিশ ও চিরিরবন্দর থানার পুলিশ অংশ নেয় বলে জানা গেছে।

[৬] তাদের দিনাজপুর ডিবি অফিসে রাখা হয়েছে। অপহৃত মা জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকেও ডিবি অফিসে জিজ্ঞাবাদের জন্য রাখা হয়েছে।

[৭] চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, আটকৃতদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের হবে।

[৮] দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন,আপনাদের (সাংবাদিকদের) জানানো হবে। বিষয়টি আমরা দেখছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ