শিরোনাম
◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ◈ 'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য ◈ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু ◈ বিচার বিভাগে বড় পরিবর্তন, একযোগে ৩৮ বিচারকের নতুন পদায়ন ◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত? ◈ মৌসুমি নিম্নচাপের প্রভাবে ৫ জেলায় বন্যার সতর্কতা জারি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৯:১৭ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশার রেস্তোরাঁয় টম ক্রুজের তৃপ্তির ভোজ

হ্যাপি আক্তার: [২] লন্ডনের বার্মিংহাম এর প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলের রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন হলিউড-এর সুপারস্টার টম ক্রুজ। এই কথা জানিয়েছেন স্বয়ং আশা ভোঁসলে।

[৩] হলিউড অভিনেতা টম ক্রুজ। ব্যস্ত আছেন তার আসন্ন ছবি ‘মিশন ইমপসিবল’র পরবর্তী সিরিজ নিয়ে। যার শুটিংয়ের জন্য ভারতেও গিয়েছিলেন টম। এখানেই শেষ নয়, ছবিতে অভিনয় করেছেন কয়েকজন ভারতীয় শিল্পীও।

[৪] টম ক্রুজ মার্কিন তারকা হলেও ভারতীয় খাবারের প্রতি টান রয়েছে তার। তাইতো সম্প্রতি চলে গেলেন ইংল্যান্ডের বার্মিংহামের অবস্থিত একটি রেস্তোরাঁ “আশা’স”-এ।

[৫] “আশা’র” নামের এই রেস্তোরাঁটির মালকিন হচ্ছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের। ভারতীয় কুসিনের বিস্তর ফিরিস্তি মজুত রয়েছে “আশা’স”-এ। সেখান থেকেই ‘মিশন ইম্পসিবল’ তারকা বেছে নিয়েছিলেন চিকেন টিক্কা মশলা, যদিও এক প্লেটে মন ভরেনি তার, সঙ্গে সঙ্গে আরও এক প্লেট অর্ডার করে বসেন তিনি। শুধু তাই নয়, শেফের কাছে টম ক্রুজের আবদার ছিলো মুরগির মাংস দিয়ে তৈরি এই বিশেষ পদে যেন অতিরিক্ত মশলা দেওয়া হয়।

[৬] রেস্তোরাঁর ইনস্টাগ্রাম পেজে টম ক্রুজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে টম তার রেস্তোঁরার বাইরে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন ক্যামেরার জন্য। ক্যাপশনে আশা লেখেন, ভবিষ্যতেও তাকে এসটিমড কাস্টমার হিসেবে পেলে ভীষণ খুশি হবেন। নীল ডেনিমের সঙ্গে নীল টার্টেল নেক পুলওভারে পাওয়া গেল হাসিখুশি টম ক্রুজকে। সল্ট অ্যান্ড পেপার হেয়ারস্টাইলেও যে ফাটাফাটি লাগছে টম ক্রুজকে তা আর বলার অপেক্ষা রাখে না।

 

[৭] বিভিন্ন সূত্র মারফত যা জানা গিয়েছে ২১ অগস্ট আশাস-এ ভারতীয় খাবার চেখে দেখতে গিয়েছিলেন টম ক্রুজ। চিকেন টিক্কা মসালা পছন্দ হয়েছে তার। বর্তমানে চূড়ান্ত ব্যস্ত তার মিশন ইম্পসিবল ফ্রাঞ্চাইজের আগামী ছবির শ্যুটিংয়ে। ইউরোপের বিভিন্ন লোকেশনে শ্যুটিং চলছে এই হাই অক্টেন ছবির। মুক্তির অপেক্ষায় রয়েছে টপ গান: ম্যাভেরিক।

[৮] ২০২১ সালে ৮৮ বছরে পা দেবেন আশা ভোঁসলে। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে মঙ্গেশকর পরিবারে জন্ম আশা ভোঁসলের। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়ে পরিবারের সঙ্গে চলে আসেন পুনে থেকে কোলহাপুরে এবং পরবর্তী সময়ে মুম্বইয়ে। তার দখলে রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। কোনও একজন শিল্পীর রেকর্ড করা গানের সংখ্যায় তিনি বিশ্বের সবাইকে ছাপিয়ে গিয়েছেন। গানের জগতে এক অনন্য ধারা তৈরি করেছিলেন তিনি। জি নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়