শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ১০:৩৮ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্টোবরের প্রথম সপ্তাহে খুলছে ঢাবির হল

মিনহাজুল আবেদীন: [২] অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শর্ত সাপেক্ষে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। এর আগে সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ২ ডোজ টিকা নেওয়া শেষ করতে হবে। তা না হলে কোনো শিক্ষার্থীকে হলে উঠতে দেয়া হবে না। মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। বাংলা নিউজ ২৪

[৩] তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের জন্য বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত হয়েছে। হলে থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা এবং শ্রেণি কার্যক্রম শুরু করতে পারবে। তবে সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীকে দুই ডোজ টিকা গ্রহণ করতে হবে। এরপর টিকা নেওয়া সাপেক্ষে নভেম্বরে সব বর্ষের শিক্ষার্থীদের আমরা হলে তুলতে পারবো বলে আশাবাদী। ঢাকা পোস্ট

[৪] দুই ডোজ টিকা ছাড়া কেউ হলে উঠতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা আলোচনা-পর্যালোচনা করে দেখেছি, এখনো শিক্ষার্থীদের একটা অংশ টিকা নেয়নি এবং নিবন্ধনও করেনি। আমরা অনুরোধ করছি, সেপ্টেম্বরের মধ্যেই সব শিক্ষার্থী যেনো টিকা কার্যক্রমের আওতায় চলে আসে। কঠোর নির্দেশনা হলো, দুই ডোজ টিকা ছাড়া কোনো শিক্ষার্থীকে হলে উঠতে দেয়া হবে না। প্রথম আলো

  • সর্বশেষ