শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতখানে অস্ত্রসহ ফজলু বাহিনীর প্রধান আটক

মেহেদী হাসান: [২] ভোলার দৌলতখানে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় শুটারগান, একটি দা, একটি কাঁচি, একটি চাকু, একটি হাতুড়ি ও সাত পিস ইয়াবা ট্যবলেট সহ জলদস্যু ফজলু বাহিনীর প্রধান ফজলুকে (৩৫) আটক করেছে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন।

[৩] সোমবার মধ্যরাতে উপজেলার ভবানীপুর বেড়িবাধ এলাকার মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফজলু বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর গ্রামের হাফেজ মাঝির ছেলে।

[৪] আটককালে জলদস্যুদের সাথে কোস্টগার্ড সদস্যদের সাত রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ল্যাফটেনেন্ট এসএম তাহসিন রহমান আজ মঙ্গলবার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা গতকাল সোমবার মধ্যরাতে দৌলতখান উপজেলাধীন মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়।

[৫] এ সময় ফজলু বাহিনীর অন্যান্য ডাকাতরা কোস্টগার্ড সদস্যদের উপর লক্ষ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও সাত রাউন্ড পাল্টা ফাঁকা গুলি করে। এক পযার্য়ে ঘটনাস্থল থেকে ফজলুকে অস্ত্র ও ইয়াবা সহ আটক করা হয়। তবে অন্যান্য ডাকাতরা ওই সময় পালিয়ে যায়। আটককৃত ডাকাত ফজলুর বিরুদ্ধে দৌলতখান থানায় ডাকাতি ও অস্ত্র মামলার প্রস্তুতি চলছে বলে এ কর্মকর্তা জানান। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়