শিরোনাম
◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড়

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে ফিল্মি ষ্টাইলে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

স্বপন দেব: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিল্মি ষ্টাইলে এক ক্ষুদ্র ঋণ গ্রহীতার ১ লাখ ৩০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৪০ হাজার ছিনতাই হয়েছে । সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের লালবাগ আবাসিক এলাকায় ঘটনাটি ঘটেছে।

[৩] মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, আমরা ঘটনাটি শোনার পর এলাকাটি পরিদর্শণ করে একটি সিসিটিভি ফুটেজ পেয়েছি। এই বিষয়ে পুলিশ তদন্ত করছে।

[৪] জানা যায়, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে অটোরিক্সার গতিরোধ করে মটরসাইকেল নিয়ে ৩ ছিনতাইকারী ঘটনাটি ঘটায়। একই ইউনিয়নের উত্তর উত্তরসুর গ্রামের সারজিনা আক্তারের একলাখ ত্রিশ হাজার টাকা এবং তার প্রতিবেশী জুলি বেগমের দশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

[৫] সারজিনা আক্তারের স্বামী দিলদার মিয়া জানান, গত বৃহস্পতিবারে তারা বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) আশা থেকে ঋণ গ্রহণ করে সেই ঋণের টাকা তুলতে আজ আমি ও আমার স্ত্রী ডাচ বাংলা ব্যাংকের স্থানীয় শাখায় যাই । সেখানে আমাদের সাথে ওই সংস্থার আমাদের কেন্দ্র সভাপতি জুলি বেগমও ছিলেন । টাকা তুলে বাসায় ফেরার পথে লালবাগ এলাকার রাস্তার পাশের একটি পুকুরের সামনে আসলে পেছন থেকে একটি মটরসাইকেল বেপরোয়াভাবে এসে আমাদের রিক্সার গতিরোধ করে । তারপর চাপাতি বের করে আমার স্ত্রীর টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পাশাপাশি জুলি বেগমের ব্যাগে থাকা দশহাজার টাকা ও তার স্মার্টফোনটিও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ।

[৬] তিনি বলেন, মটরসাইকেলে তিনজন আরোহী ছিলো তাদের মধ্যে একজন হেলমেট পরা ছিলো, একজনের মুখে মাস্ক ছিলো এবং আরেকজনের মুখে মাস্ক হেলমেট কিছুই ছিলো না । ছিনতাইকারীদের বয়স ২৫ থেকে ৩০ বছর বয়সের মধ্যে বলে তিনি জানান ।

[৭] দিলদার মিয়া জানান, তিনি একজন মৎস্য ব্যবসায়ী । গরু কিনে সংসারে স্বচ্ছলতা ফেরানোর জন্য আশা থেকে ঋণটি নিয়ে ছিলেন। এখন কিভাবে আমি ঋণটি পরিশোধ করবো সেই চিন্তা করছি আর এই ঘটনার পর কিস্তি পরিশোধের চিন্তায় আমার স্ত্রী অসুস্থ হয়ে পরেছেন । ঘটনার পর থেকেই ভুক্তভোগী সারজিনা আক্তার অসুস্থ হয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন৷

  • সর্বশেষ