শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০১:২৬ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সাহসী ও ন্যায়সঙ্গত,বললেন কমলা হারিস

সাখাওয়াত হোসেন: [২] সিঙ্গাপুরে সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস তার বক্তব্যে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত সাহসী ও ন্যায়সঙ্গত পদক্ষেপ। এছাড়া তিনি তার বক্তব্যে দক্ষিণ চীন সাগর ইস্যুসহ আরো বেশ কিছু বিষয় তুলে ধরেন। বিবিসি

[৩] দক্ষিণ চীন সাগরে বেইজিং বল প্রয়োগ ও হুমকি তৈরি করছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে নিয়ে চীনের হুমকি মোকাবেলা করবে।

[৪] দক্ষিণ পূর্ব এশিয়ায় তার এ সফরকে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ চীন সাগরে চীনের সব থেকে বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, চীনের এ দাবিরও সমালোচনা করেন কমলা হারিস। তিনি বলেন, চীনের এ দাবি মূলত জুলুম ও জোর জবরদস্তির উপর ভিত্তি করে করা হয়েছে। বেইজিংয়ের এ দাবি অন্যায় এবং তাদের কর্মকাণ্ড এ অঞ্চলের দেশেগুলোর সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে।

[৫] উল্লেখ্য, কমলা মঙ্গোলবার ভিয়েতনামে সফরের উদ্দেশ্যে রওনা করবেন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়