শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১, ০৮:১০ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের নাগরিকদের প্রত্যাবাসন সম্পন্ন করতে চায় যুক্তরাষ্ট্র: পেন্টাগন

আখিরুজ্জামান সোহান: [২] আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনতে ৩১ আগস্ট পর্যন্ত সময় নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইতিমধ্যেই এই সময়সীমা বাড়ানোর পরামর্শ আসছে বিভিন্ন মহল থেকে।

[৩] এদিকে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সময় বাড়ানোর মতো পরিস্থিতি তৈরী হয়নি। আমরা চেষ্টা করবো নির্ধারিত সময়ের মধ্যেই সকলকে দেশে ফিরিয়ে আনতে। তবে আসন্ন জি-৭ সম্মেলনে বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি করতে পারে সদস্য রাষ্ট্রগুলো।

[৪] বিবিসির এক সাক্ষাৎকারে আফগানিস্তান দখলে নেওয়া তালিবানরা বলছে, প্রত্যাবাসনের সময় বাড়ানোর পরিকল্পনা তাদের সাথে করা চুক্তির লঙ্ঘন, তাই বিষয়টি নিয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে।

[৫] রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর বিষয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়