শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনাজপুরে পৃথক বজ্রপাতে ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু

তাহেরুল আনাম ও জেরিন আহমেদ: [২] সোমবার (২৩ আগস্ট) বেলা ৩টার দিকে দিনাজপুর শহরের শেখপুরা এলাকায় বৃষ্টির সময় বজ্রপাতে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন।

[৩] আহতদের মধ্যে একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে তার অবস্থা আশংকাজনক।

[৪] নিহতরা হলেন- নিহতরা হলো-আপন (১২), মিম (১২), হাসান (১৩) ও সাজ্জাদ(১৪)। তাদের সবার বাড়ি উপশহরের ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি এলাকায়।

[৫] স্থানীয়রা জানান, বৃষ্টিতে ভিজে কয়েকজন শিশু ফুটবল খেলছিলো। অন্যরা খেলা দেখছিলো।

[৬] ঘটনার পর সদর ইউএনও মর্তুজা আল মুইদ নিহতদের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন।

[৭] একই সময় চিরিরবন্দর উপজেলার দক্ষিন সুখদেব পুর এলাকায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।

[৮] নিহতরা হলেন- নুর ইসলাম, আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী। তারা সবাই বাড়ির পুকুরে ছিপ দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান। একই সময় চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। সম্পাদনা: মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়