শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে মাদক সন্ত্রাস দমনে উঠান বৈঠক

আল আমীন : ময়মনসিংহ সদরের জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে, বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা, বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে কোতোয়ালী মডেল থানা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং ও মতবিনিময় সভা করছেন।

তারই ধারাবাহিকতায় বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে-২২শে আগষ্ট রবিবার, ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কোতোয়ালী মডেল থানা এলাকার ৯নং খাগডহর ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় বিট নং-৪১ এর আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে উক্ত উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবু সাইদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আলাউদ্দিন।

মতবিনিময় সভায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- কোতোয়ালী মডেল থানার অফিসার ইনর্চাজ শাহ কামাল আকন্দ, এছাড়াও সভায় বিট কমকর্তা এসআই আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন নান্নুসহ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি ও স্থানীয় রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তারা, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে কোতোয়ালী পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত 'জনগণের পুলিশ' হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে- পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়, এসময়- অপরাধ প্রতিরোধের লক্ষে স্থানীয় জনসাধারণকে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করার পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতেও জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ - কামাল আকন্দ, মতবিনিময় ও বৈঠক শেষে উপস্থিত জনসাধারণেরর মাঝে মাস্ক বিতরন করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দসহ কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সহ সংশ্লিষ্ট বিটের দায়িত্বরত অন্যান্য পুলিশ কর্মকর্তাগগন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলাউদ্দিন বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন বাস্তবায়ন ও উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে আইন শৃংখলা নিয়ন্ত্রণের বিকল্প নে, তাই আইজিপি ডঃ বেনজির আহমেদের নিদেশে বিট ।

  • সর্বশেষ