শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৯:৫৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান উদ্বাসন প্রক্রিয়ার সমর্থনে জরুরি বিমানসেবা চালু করলো যুক্তরাষ্ট্র

সাকিবুল আলম:[২] তালেবানের ক্ষমতা দখলের এক সপ্তাহ পেরুনোর পর এখনো দশ হাজারেরও বেশি আফগান নাগরিক দেশ ত্যাগ করার চেষ্টা করছে। চলমান উদ্বাসন প্রক্রিয়াকে আরো গতিশীল করার জন্য ইতোমধ্যেই বাণিজ্যিক এয়ারলাইনস চালু করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি

[৩] আফগান নাগরিকদের উদ্বাসন প্রক্রিয়াকে আগস্টের শেষ পর্যন্ত দীর্ঘায়িত করার জন্য আন্তর্জাতিক মহল থেকে চাপের সম্মুখীন হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলটা, ইউনাইটেড এয়ারলাইন্সসহ বেশকিছু প্রতিষ্ঠান, উড়োজাহাজ পাঠিয়ে আফগান নাগরিকদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে কাজ করে যাচ্ছে।

[৪] ব্রিটেনের সাবেক সামরিক প্রধান জানিয়েছেন, চলমান উদ্বাসন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করলে আরো কিছু জীবন বাঁচানো সম্ভব। অন্যদিকে তালেবান মুখপাত্র আমির খান মুত্তাকি পুরো বিষয়টিকে একটি উদ্বাসন নাটক বলে অভিহিত করেছেন। তিনি পুরো বিষয়টির জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন। তিনি রোববার বলেন, বর্তমানে কাবুল বিমানবন্দরই সকল বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দু।

  • সর্বশেষ