শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনানীর এমিকন ভবনে আগুন: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

সুজন কৈরি, আব্দুল্লাহ মামুন: [২] রাজধানীর বনানীর একটি বাণিজ্যিক ভবনে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

[৩] কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের উপপরিচালক (উন্নয়ন) নূর হাসান আহমেদকে। সদস্য সচিব হলেন- উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ। আর বাকি দুই সদস্য হলেন- তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার ও সংশ্লিষ্ট এলাকার ওয়ারহাউজ ইন্সপেক্টর।

[৪] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

[৫] শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বনানীর একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। সেখানে খেলাধুলার ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তৈরিকারক প্রতিষ্ঠান এমিকনের গোডাউন ছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্পূর্ণ নির্বাপন দেওয়া হয় ৭টা ৩০ মিনিটে।

  • সর্বশেষ