শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে অনেক মানুষ চাকরিচ্যুত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে: জি এম কাদের

মারুফ মালেক: [২] জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারকে সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। সারাদেশে অনেক মানুষ চাকরিচ্যুত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মানুষকে বাঁচাতে হবে, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নিতে হবে। সরকারি কর্মকর্তা, মন্ত্রীরা বড় বড় কথা বলে যান কিন্তু সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করেন না। উত্তরবঙ্গের মানুষ অবহেলিত হয়ে আসছে। আমরা আর অবহেলিত থাকতে চাই না। আমরা সংগ্রাম করবো, আপনারা প্রস্তুত থাকবেন।

সরকারের জন্য দেশের মানুষ সন্তানতূল্য, তাই দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের মানুষকে শোষণ করা, রাজনীতি হতে পারে না। মানুষ যেন কষ্টে না থাকে এ লক্ষ্যে সরকারকে কাজ করতে হবে। রোববার (২২ আগস্ট) দুপুরে রংপুর বদরগঞ্জ উপজেলার শ্যামপুর সুগার মিলস প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদেরের প্রেস সেক্রেটারি দেলোয়ার জলালী এ খবর জানান।

শ্যামপুর সুগার মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আকতারুল বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যরা। সারাবাংলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়