শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজেদের শাসনকে আফিমমুক্ত রাখার ঘোষণা তালিবানের

আসিফুজ্জামান পৃথিল: [২]বিশেষজ্ঞদের শঙ্কা এতে সংগঠনটির আর্থিক মেরুদণ্ড ভেঙে যেতে পারে।

[৩] তালিবানরা আফিম উৎপাদন, চাষ ও পাচারের উপর অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল। তালেবানের পক্ষ থেকে দেওয়া প্রথম সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফিমের উর্বরক্ষেত্র হিসেবে পরিচিত আফগানিস্তানকে নতুন সরকার অন্যান্য ফসলের রাজ্যে পরিণত করবে বলে প্রতিশ্রুতি দেন। স্কাই নিউজ

[৪] মার্কিন স্পেশ্যাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তানের ২০১৮ সালের তথ্যমতে ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র মাদক বাণিজ্যের বিরুদ্ধ লড়াইয়ে ৮৬০ কোটি ডলার ব্যয় করেছে। এর মধ্যে ছিল কৃষকদের গম ও জাফরান উৎপাদনে উৎসাহিত করা, পরিবহণ খাতে বিনিয়োগ, শষ্যের ওপর কীটনাশক প্রয়োগ ও পরিশোধন স্থাপনার ওপর বোমা বর্ষণ।

[৫] যেসব অঞ্চলে পপি বেশি চায় হয়, সেসব এলাকায় যুক্তরাষ্ট্রের নেওয়া প্রতিটি পদক্ষেপ তালেবান যোদ্ধাদের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে। মার্কিন ও আফগান সরকারের হিসাবে, তালেবান এই খাত থেকে শত শত মিলিয়ন ডলার আয় করেছে। তদন্তে দেখা গেছে, তালেবাননিয়ন্ত্রিত এলাকার স্থানীয় যোদ্ধারা প্রায়ই কৃষকদের পপি চাষ করতে চাপ দিতেন।

[৬] নতুন আফগান সরকারের মাদকনীতি বিশ্বে হেরোইনের বাজারে ব্যাপক দাম বাড়াবে। পশ্চিমা বিশ্বের পাশাপাশি রাশিয়া, ইরান, পাকিস্তান ও চীনে এর প্রভাব পড়বে। এগুলো মাদক পাচারের বড় বড় রুট এবং এসব দেশে আফগান মাদকের বিশাল বাজার রয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়