শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরাগ নদীতে ফুটবল আনতে গিয়ে নিখোঁজ ২ কিশোর

ইমদাদুল হক: [২] সাভারের তুরাগ নদীতে ফুটবল আনতে গিয়ে শনিবার নিখোঁজ হয় দুই কিশোর। ঘটনার পর উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আসলেও প্রায় ১৮ ঘণ্টার পর সন্ধান মিলেনি নিখোঁজ দুই কিশোরের।

[৩] রোববার (২২ আগস্ট) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিসহ ফায়ার সার্ভিসের উদ্ধার দল।

[৪] শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কাউন্দিয়া ইউনিয়নের ত্রিরিশ ফিটের বালুর চর এলাকায় তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা।

[৫] নিখোঁজ কিশোররা হলো- মিরপুর শাহআলী থানার ‘সি’ ব্লকের আলামিনের ছেলে আলভী ও আক্তারের ছেলে রিয়াদ। তাদের বয়স ১০-১২ এর ভেতরে। তারা দু’জনেই সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

[৬] স্থানীয়রা জানায়, মিরপুর এলাকা থেকে ছয় জনের একটি কিশোর দল কাউন্দিয়ার ওই এলাকায় ফুটবল খেলতে আসে। খেলা শেষে নদীতে গোসল করতে নামে সবাই। সে সময় কিশোর আলভী ও রিয়াদ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। রোববার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

[৭] নিখোঁজ আলভীর বাবা আলামিন বলেন, সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের আসার কথা থাকলেও এসেছে ৯টার দিকে। আর একজন ডুবুরি দিয়ে সন্ধান চালানো হচ্ছে, যেটা হতাশার। সন্ধান চালাতে আরও ডুবুরি বাড়ানো উচিত।

[৮] টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান আব্দুল জলিল, যেখানে ওই দুই কিশোর নিখোঁজ হয়েছে, সেখানে পানির স্রোত বেশি। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। ডুবুরি দলের মোট চারজন উদ্ধার অভিযানে কাজ করছি। স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতায় রয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

[৯] কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাহ আলম বলেন, সকাল থেকে উদ্ধার অভিযান চলছে। স্পিডবোট দিয়ে বিভিন্ন স্থানে পানিতে নেমে ডুবুরিরা কাজ করছেন। আমরা তাদের কাজে সহযোগিতা করছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ