শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ১০:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাশিদুল ইসলাম : [২] বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলগুলোও দ্রুত খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সচিব সভায় এ নির্দেশ দেন তিনি। যুগান্তর

[৩] রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

[৪] শেখ হাসিনা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া দরকার এবং সেটি খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটি শুধু বিশ্ববিদ্যালয় বলে না, আমাদের স্কুলগুলোও খুলতে হবে।

[৫] তিনি বলেন, এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শিশুরা ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে। সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার।

[৬] স্কুল-বিশ্ববিদ্যালয় খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি ধন্যবাদ জানাই শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়