শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ১০:০৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসনন্দিত সেনানায়ক সালাহউদ্দিনকে নিয়ে টিভি সিরিয়াল বানাবে তুরস্ক ও পাকিস্তান

সালেহ্ বিপ্লব: [২] প্রস্তাবটি উত্থাপন করেছিলো পাকিস্তানের আনসারী এন্ড শাহ ফিল্মসের পক্ষ থেকে। একে স্বাগত জানান  তুরস্কের আঁখি ফিল্মসের কর্ণধার, চিত্রপরিচালক  ইমরি কোনাক। শনিবার তিনি ঘোষণা করেন, সিরিয়ালটি নির্মাণের ব্যাপারে দুই প্রতিষ্ঠান চুক্তিতে উপনীত হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন

[৩] পরিচালক ইমরি টুইটারে বলেন, শুক্রবার রাতে আনসারী এন্ড শাহ ফিল্মস ও আঁখি ফিল্মস চুক্তিতে সই করে। এই আন্তর্জাতিক যৌথ-প্রযোজনা থেকে আমাদের দেশ এবং শিল্প-সংস্কৃতির জগৎ উপকৃত হবে।

[৪]  তুরস্ক ও পাকিস্তান, দুদেশের শিল্পীরা সিরিয়ালে অভিনয় করবেন, চিত্রায়ন হবে তুরস্কে। তিনটি ভাগে সিরিয়ালটি প্রচারের সিদ্ধান্ত হয়েছে।

[৫] তুর্কী পরিচালক বলেন, ইতিহাসের মহান নায়ক সুলতান সালাহউদ্দিনের চরিত্র রূপায়ন হবে খুবই কঠিন একটি কাজ।

[৬] মুসলিম শাসক ও বীর সেনাপতি সালাহউদ্দিন পরিচিত ছিলেন সালাদিন নামে। ১১৮৭ সালে তিনি ক্রুসেড যুদ্ধে জয়লাভ করে জেরুজালেম পুনরুদ্ধার করেন।

[৭] সালাদিনের পুরো নাম আবু-নাসির সালাহউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। এই কুর্দি বীর ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা।

[৮] লেভান্টে ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে তিনি মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন। ক্ষমতার সর্বোচ্চ শিখরে আরোহন করেন তিনি। তার সালতানাতে মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়