শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশের কারাগারে থাকা প্রায় ৮০ হাজার বন্দির জন্য টিকা চেয়েছে কারা কর্তৃপক্ষ

মহসীন কবির: [২] এরইমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠিও দিয়েছে কারা কর্তৃপক্ষ। রোববার ডিবিটি টিভি এ তথ্য জানায়।  ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে প্রায় সাড়ে ৯ হাজার বন্দী। কিন্তু তাদের মধ্যে কেউই এখনও পায়নি করোনার টিকা। সারা দেশে কারাগারে থাকা প্রায় ৮০ হাজার বন্দীর কেউই এখন পর্যন্ত পায়নি করোনার টিকা।

[৩] কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, টিকা দেয়ার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছি। এটা আমাদের এখন খুই প্রয়োজন, আশা করছি আমরা টিকা পেয়ে যাব। তিনি আরও জানান, বন্দীদের মধ্যে থাকা প্রায় ১৫ হাজার সাজাপ্রাপ্ত কয়েদি অগ্রাধিকার পাবে টিকায়।

[৪] শিগগিরই টিকার ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলম বলেন, তাদের টিকা দেয়ার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তাদেরকে প্রায়োরিটি লিস্টে রাখা হয়েছে। সামনের লটের টিকা থেকেই তাদের জন্য টিকার ব্যবস্থা করা হবে। এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে বন্দিদের মধ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন খুবই নগন্য। ডিবিসি ও সময় টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়