শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ১২:৪৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১শে আগষ্ট স্মরণে স্থাপনা শিল্প প্রদর্শনী 'অগাস্ট রিপিটেড এটেম্পট'

নিউজ ডেস্ক: বিভীষিকাময় ২১শে আগষ্ট স্মরণে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল স্থাপনা শিল্প প্রদর্শনী 'অগাস্ট রিপিটেড এটেম্পট'। লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় আয়োজিত এই প্রদর্শনীতে উঠে আসে ২১শে আগষ্টের ভয়াল স্মৃতি। ডিবিসি

২০০৪ সালের ২১শে আগষ্ট, গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে অনুষ্ঠিত হলো এই স্থাপনা শিল্প প্রদর্শনী।

শিল্পী অভিজিৎ চৌধুরী সহ ১৫ জন শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রদর্শনীর মধ্য দিয়ে ফুঁটে ওঠে ২১শে আগষ্ট হামলায় নিহতদের জীবনদানের গাঁথা৷ উঠে আসে শরীরে স্প্রিন্টার নিয়ে ধুঁকে ধুঁকে বেচে থাকা মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি।

প্রদর্শনীর মধ্য দিয়ে মুর্ত হয়েছে রক্তের সমুদ্রে ডুবে যাওয়া মানবতাবোধ আর ক্ষমতার লালসায় উন্মত্ত ঘাতকদের হত্যাযজ্ঞের শিকার হওয়া স্বজন হারানো মানুষের আর্তনাদের প্রতিচ্ছবি।

সামাজিক দুরত্ব মেনে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়