শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ১০:১৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ১০:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলে-মেয়ে একই শ্রেণিকক্ষে বসতে পারবে না: তালেবান

রাকিবুল আবির: [২] আফগানিস্তানের হেরাত প্রদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে নতুন নির্দেশনা জারি করেছে তালেবান। নতুন এই নির্দেশনা অনুযায়ী ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা একই শ্রেণিকক্ষে বসতে পারবে না। শনিবার এমন তথ্যই প্রকাশ করেছে আফগান সংবাদ সংস্থা খামা নিউজ। ডিএনএ ইন্ডিয়া

[৩] বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মালিকদের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান তালেবান কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে তালেবান। জানায়, একসঙ্গে শিক্ষা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। তাই এই শিক্ষা ব্যবস্থা অবশ্যই বন্ধ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়