শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেনেড হামলা নিয়ে সাঈদ খোকনের বক্তব্য রহস্যজনক: রিজভী

শিমুল মাহমুদ: [২] ২১ শে আগস্টের গ্রেনেড হামলার আগের দিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সতর্ক করেছিলেন বলে ঢাকা মহানগর দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেওয়া বক্তব্যকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ।

[৩] শনিবার (২১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আমরা একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। সেটা হল ঢাকার সাবেক মেয়র হানিফের ছেলে সাবেক মেয়র সাঈদ খোকন গতকাল চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। হামলার আগের দিন তার বাবা হানিফ তাকে আগেই বলেছিলেন যে শেখ হাসিনার ওপর হামলা হতে পারে এই তথ্যটা তাকে জানাও।

[৪] তিনি বলেন, সাঈদ খোকন ঘটনার আগের দিন তাদের নেত্রীকে জানিয়েছেন যে আপনার বাসায় বা যাতায়াত পথে আক্রমণ হতে পারে। কিন্তু এই বিষয়টা শেখ হাসিনা কোনো আমলে নেন নেই।এটা আমাদের কাছে প্রশ্ন দেখা দিয়েছে, কেনো এই বিষয়টা তিনি (শেখ হাসিনা) গুরুত্ব দিলেন না। আমলে নিলেন না?

[৫] বিএনপি নেতা রিজভী বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুধাসদনে দেখতে গিয়েছিলেন তাকে ঢুকতে দেয়া হয়নি। তদন্তের বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন। তাও তারা করেননি। সবকিছু বিবেচনা করে দেখলে এবং গতকাল এর সাঈদ খোকনের তথ্য থেকে বোঝা যায় এখানে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য করা হয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়