শিরোনাম
◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ ◈ বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা আছে, গোপন কিছু নয়: মার্কিন রাষ্ট্রদূত ◈ সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু

মারুফ মালেক: [২] রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় একটি ভবনে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তানহা (২৭) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (২১ আগস্ট) দুপুর ২টা ৫৫ মিনিটে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা পোস্ট।

[৪] নিহতের সহকর্মী আল আমিন জানান, তেজগাঁও সাতরাস্তা ভূমি অফিসের একটি ১৫ তলা নির্মাণাধীন ভবনের বেসমেন্টে রঙের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি তেজগাঁও সাতরাস্তা এলাকায় থাকতেন।

[৫] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়