শিরোনাম
◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার ◈ বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ (ভিডিও)

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুরে মাদকসহ ৫ চোরাকারবারী আটক

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

[৩] শনিবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে শ্যামকুড় বিওপির টহল দল টাংগাইলপাড়া থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জোবায়ের আলী (৩২) কে আটক করে। সে মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

[৪]একই দিন বিজিবি সদস্যরা মহেশপুরের বেতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী যাদবপুর গ্রামের জাফর হোসেনের ছেলে লিমন হোসেন (২৪) ও রাকিব উদ্দীনের ছেলে ঝুমুর শেখ (৩৪) ও চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে মুকুল হোসেন (২৬) কে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একশ গ্রাম গাজাসহ আটক করে।

[৫] এদিকে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে অপর এক অভিযানে টার’শ গ্রাম গাঁজাসহ আটক হয় বেতবাড়িয়া গ্রামের মনু ব্যাপারীর ছেলে আমিনুল ব্যাপারী। আটককৃত আসামীদের মাদকদ্রব্য এবং মোটর সাইকেলসহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়