শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৩:৪৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাবির সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমানের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

শরীফ শাওন: [২] বিশিষ্ট শিক্ষাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

[৩] শনিবার শোক বিজ্ঞপ্তিতে কাজী শহীদুল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

[৪] ইউজিসি চেয়াম্যান বলেন, প্রফেসর মুস্তাহিদুর রহমান অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য ।

[৫] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুস্তাহিদুর রহমান শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়