শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০১:৩২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাই হুইল চেয়ারে বসে স্কুলে যেতে চায় শারীরিক প্রতিবন্ধী কামাল

রতন কুমার: নীলফামারীর ডোমারে বাবা মায়ের কোলে চড়ে ৯ বছর ধরে বিদ্যালয়ে যাচ্ছে শারীরিক প্রতিবন্ধী কামাল(১৭)। প্রতিবন্ধী কামাল উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী সবুজপাড়া গ্রামের মো. আফছার আলী ও করিমুন বেগম দম্পতির বড় ছেলে। সে বাড়ীর এক কিলোমিটার দুরত্বে অবস্থানরত পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

কামালের বাবা জানান,ছেলেটা জন্মের পর ভালো ছিল। দুই বছর পর একদিন হঠাৎ কামালের শরীরে জ¦র আসে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা করি, কিন্তু জ্বর কমছে না। পরে ডাক্তার রংপুরে চিকিৎসার জন্যে পাঠালে রংপুর ব্রাক হাসপাতালে ভর্তি করি। সেখানে জ্বর কমলেও কামালের হাত পা বাকাঁ হয়ে যায়। ব্রাকে ৩ বছর ধরে চিকিৎসা করা হলেও হাত পায়ের হাঁড়গুলো সোজা হয়নি। সেখানকার ডাক্তার উন্নত চিকিৎসার জন্যে দিল্লিতে নিয়ে চিকিৎসা করাতে বলেছে। কিন্তু আমার পক্ষে দিল্লিতে চিকিৎসা করা সম্ভব হয়নি। ছেলেটা অর্থের অভাবে প্রতিবন্ধী হয়ে গেল। কামাল স্কুলে পড়ে। আমরা দু’জন মানুষ ( স্বামী-স্ত্রী) যে যেদিন সময় পাই, কোলে নিয়ে কামালের স্কুলে যাওয়া আসা করি। এখন ছেলে বড় হয়েছে, আমাদের কষ্টগুলো বুঝতে শিখেছে। তাই সে নিজেই হুইল চেয়ারে বসে স্কুল যেতে চায়। হুইল চেয়ার কেনার টাকা না থাকায় আমি একটি হুইল চেয়ারের জন্যে ছেলেকে কোলে নিয়ে সরকারী দপ্তরসহ জনপ্রতিনিধিদের কাছে যাচ্ছি। যদি কেউ আমাকে সহযোগীতা করে তাহলে আমার ছেলে চেয়ারে বসে একাই স্কুলে যেতে পারবে বলে ইচ্ছা পোষণ করেন।

কামাল বলেন, দিনমজুর পিতা মাতার সময় নষ্ট করে তাদের কোলে চড়ে বিদ্যালয়ে যেতে চাই না। আমার বিশ্বাস হাত দিয়ে চালানো একটি হুইল চেয়ার হলেই, নিজেই বিদ্যালয়সহ চলাফেরা করতে পারবো। কিন্তু কে দেবে আমাকে একটা চলাচলের জন্য হুইল চেয়ার। দিন মজুর বাবা মা ইতিপূর্বেই আমার চিকিৎসার জন্য সহায় সম্ভল শেষ করেছে। এখন প্রত্যহ দিনমুজুরী করে কোনক্রমে সংসার চালায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়