শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ১১:০৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটার রশিদ খানের সাবেক সতীর্থ আব্দুল্লাহ মাজারি এখন তালেবান

স্পোর্টস ডেস্ক : [২] আগ্নেয়াস্ত্র হাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসে ঢুকে পড়েছেন তালেবানরা। একটি ছবিতে দেখা গেছে, কাবুলে বোর্ডের অফিসে আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুল্লাহ মাজারিকে সঙ্গে নিয়ে বসে আছেন বেশ কয়েকজন। সশস্ত্র বেশ কয়েকজনও রয়েছেন সেখানে। এই ছবি সামনে আসতেই টুইটারে অনেকে লিখতে শুরু করেছেন, আবদুল্লাহ মাজারি যে ভবিষ্যতে আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হতে চলেছেন, সেই ইঙ্গিত স্পষ্ট।

[৩] প্রশ্ন উঠেছে রশিদ খানের সাবেক সতীর্থ আবদুল্লাহ মাজারিও কি তাহলে তালেবানে যোগ দিলেন? বুধবারই (১৮ আগস্ট) আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা হামিদ শিনওয়ারি দেশের ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, তালেবান ক্রিকেট ভালবাসে। ফলে আফগানিস্তানের ক্রিকেট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবু আফগানিস্তানের ক্রিকেট নিয়ে আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। আফগান খেলোয়ার রশিদ খান, মহম্মদ নবির আইপিএলে খেলার কথা। টি- টোয়েন্টি বিশ্বকাপেও খেলার কথা রয়েছে আফগানিস্তানের।

[৪] এসিবির সদর দপ্তর তালিবানের দখলে চলে যাওয়ায় সবকিছু নিয়েই প্রশ্নচিহ্ন রয়েছে। এসবের মাঝে ১৯ আগস্ট আফগানিস্তানের স্বাধীনতা দিবসে রশিদ খান টুইটে বলেছিলেন,দেশকে মূল্য দেওয়ার জন্য আজ কিছুটা সময় দিন। যাদের আত্মত্যাগ রয়েছে, কখনওই তাদের ভুলে গেলে চলবে না। আশা ও প্রার্থনা করি, আমার দেশ একটা শান্তিপূর্ণ ও উন্নত দেশ হয়ে উঠবে। - জি নিউজ/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়