শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরাপদে কাতার পৌঁছেছে আফগান রোবটিক্স টিমের নয় তরুণী

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] তরুণীদের মুল সংস্থা ইউএস বেস ডিজিটাল সিটিজেন ফান্ড জানায়, তালিবানরা কাবুল দখলে নেওয়ার পর এই নয়জন তরুণীকে আফগান থেকে সড়িয়ে নেওয়ার চেষ্টা চলছিলো। অবশেষে সেই চেষ্টা সফল হয়েছে।আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের এ রোবোটিক্স টিমের সদস্যদের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। বিবিসি

[৩] ডিসিএফ আরো বলেন, তালিবানরা কাবুল দখল করার মাত্র তিন দিন আগে তারা কাতারের কাছে সাহায্য চেয়েছিলো। সিবিএস নিউজ

[৪] ডিসিএফ বোর্ডের সদস্য এলিজাবেথ শেফার ব্রাউন বলেন, যখন আমরা বুঝতে পারছিলাম যে, কাবুলের পতন হতে চলছে তখন আমরা কাতারের পররাষ্ট্র মন্ত্রণায়ের সঙ্গে যোগাযোগ করি। তারা তাৎক্ষণিকভাবে আমাদের ভিসা দিয়ে সাহায্য করেছেন।

[৫] তিনি আরো বলেন, এই নয়জন তরুণীকে আসলে উদ্ধার করা হয়নি। শুধু একটি যাত্রার  অপেক্ষা ছিলো। নিরাপদে কাতারে পৌঁছানোর বিষয়ে উদ্বেগ ছিলো। তারা দোহায় ভালো আছে। তারা চাইলে এখন লেখাপড়া করে অনেক দূর এগিয়ে যেতে পারবে।

[৬] আফগানিস্তানে ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত বোমার সন্ধান করতে এই মেয়েরা রোবট তৈরি করে৷ রিমোট কনট্রোলের মাধ্যমে মোবাইল রোবট সেই বিপদ দূর করতে পারে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে একটি আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার জেতার এই তরুণীদের দলটি প্রথম আলোচনায় আসে। আফগানিস্তানে নারী শিক্ষার সম্ভাবনার উজ্জ্বল উদাহরণ হিসেবে তারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়