শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ১১:৩১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ১১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

আনোয়ার হোসেন শামীম: [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

[৩] আজ শক্রবার ( ২০ অগাস্ট)রাত নয়টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বাসাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মাহাবুব মিয়া (২৭), একই উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের দেবওররামনাথপুর গ্রামের শুকুর উদ্দিনের ছেলে আব্দুল করিম (৫৫), একই ইউনিয়নের সুন্দইল গ্রামের তালেব আলী ছেলে ভুট্টা মিয়া (৪০)

 

[৫] পুলিশ জানায়, আজ রাতে মাহবুব মিয়া তার দুই বন্ধু করিম ও ভুট্টুকে সঙ্গে নিয়ে একই মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা রাত ৯ টার দিকে বালুয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পায়েল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি ছিটকে বাসের নীচে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিন বন্ধু নিহত হয়। তবে বাসের যাত্রীদের ক্ষতি হয়নি।

[৬] গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান,দুর্ঘটনা কবলিত বাস ও মোটর সাইকেলটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। লাশ তিনটি থানা হেফাজতে রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়