শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ১০:০৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ১০:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদা নদীর মা মাছ রক্ষায় রাউজানের সাংসদ জাতীয় মৎস্য পদক পাচ্ছেন

কামরুল ইসলাম বাবু: [২] প্রকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র, বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেস হালদা নদীতে মা মাছ রক্ষায় বিশেষ অবদানের জন্য মৎস সম্পদ মন্ত্রনালয় রাউজানে সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীকে “মৎস পদক’২১” এর জন্য মনোনিত করেছে ।

[৩] প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালাদা নদীতে মা মাছ রক্ষায় হালদা নদীতে মাছের পেনা অবমুক্ত, হালদা নদীতে মা মাছ রক্ষায় যান্ত্রিক নৌযান চলাচল বন্ধ, হালদা নদী থেকে বালু উত্তোলন বন্ধ, নদীতে জাল ও বড়শী দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার বন্ধ করার জন্য রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর ভুমিকা রয়েছে।

[৪] জাতীয় মৎস সাপ্তাহ উপলক্ষে মৎস পদক ২০২১ প্রদান করা হবে বলে রাউজান উপজেলা মৎস অফিসার পিযুষ প্রভাকর বিষয়টি নিশ্চিত করেছে।

[৫] ঢাকায় জাতীয় মৎস সপ্তাহের অনুষ্ঠানে এই পদক দেওয়া হবে। হালদা নদীর মা মাছ রক্ষায় বিশেষ অবদানের জন্য মৎস মন্ত্রনালয় সাংসদ ফজলে করিম চৌধুরীকে পদক প্রদানের সিদ্বান্ত নেওয়ায় রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাধারন সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের অভিনন্দন জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়