শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ দিনে ১৮ হাজার মানুষ আফগানিস্তান ছেড়েছে, দেখা দিয়েছে খাদ্য সংকট

রাকিবুল আবির: [২] তালেবানদের কাবুল দখলের পর থেকে এপর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানে কর্মরত ন্যাটো বাহিনীর এক কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার ওই কর্মকর্তা জানান, তালেবানদের ক্ষমতা দখলের পর তাদের শাসন ব্যকস্থা নিয়ে আতঙ্কিত আফগান নাগরিকরা এখনও দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় করছেন। রয়টার্স

[৩] আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যাওয়ার পর একপ্রকার বিনাযুদ্ধে কাবুল দখল করে তালেবান। ক্ষমতা দখলের পরই ইসলামিক শরিয়া মোতাবেক নতুন সরকার গঠন করে তালেবান। তাদের এই শাসন মানতে নারাজ অনেক আফগান নাগরিক। প্রয়োজনে দেশ ছেড়ে যেতে চান তারা। বিবিসি

[৪] আশরাফ ঘানির পতনের পর রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে নির্বাসিত নেতারা আফগানিস্তানে ফিরতে শুরু করেছেন। তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল ঘানি বারাদারও ফিরে এসছেন আফগানিস্তানে।

[৫] এদিকে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ জানায়, দেশটিতে ১ কোটি ৪০ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে। আলজাজিরা

[৬] এই প্রসঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচীর কান্ট্রি ডিরেক্টর মেরি এলেন ম্যাকগ্রোয়ের্টি সাংবাদিকদের জানান, তিন বছরের মধ্যে আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো খরা দেখা দিয়েছে। এছাড়াও করোনা মহামারি ও সামাজিক অবস্থার কারণে দেশটির অর্থনীতিও ধ্বসে পরেছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়